📚 প্রথম অধ্যায়
১. ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে সমাবেশ বলে।
২. সমাবেশের ধারাবাহিক কার্যক্রম:
- জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন
- পবিত্র ধর্মগ্রন্থ হতে কিছু অংশ পাঠ
- শপথবাক্য পাঠ
- জাতীয় সংগীত
- প্রতিষ্ঠান প্রধানের ভাষণ (প্রয়োজন বোধে)
- ৫ মিনিট শরীরচর্চা / পিটি অনুশীলন
- সমাবেশ শেষের গান
৪. দেহ-মনের সুস্থতা ও আনন্দ লাভের জন্য শারীরিক অঙ্গসঞ্চালনকে ব্যায়াম বলে।
৫. ব্যায়ামের উপকারিতা:
- অঙ্গ-প্রত্যঙ্গের উন্নতি
- পাঠের একঘেয়েমি দূর করে
- স্নায়ু ও মাংসপেশির উন্নয়ন
- সুশৃঙ্খল জীবনযাপনে সাহায্য
- সামাজিক গুণাবলী অর্জন
৬. ব্যায়ামের প্রকার:
১। সাধারণ ব্যায়াম
২। নির্দিষ্ট ব্যায়াম
৭. খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে ওয়ার্ম আপ বলে।
৯. ব্রতচারী নৃত্য:
- কাঠি নৃত্য
- ঝুমুর নৃত্য
- লড়ি নৃত্য
১০. সরঞ্জামবিহীন ব্যায়াম:
- পুশ আপ
- সিট আপ
- স্পট জাম্প
- ফ্লেক্সিবিলিটি ব্যায়াম
- হাফ সিটেড এলবো
- রানিং
- জাম্পিং
🏕️ দ্বিতীয় অধ্যায়
১. সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন ও মানসিক গুণাবলির বিকাশের মাধ্যমে সুনাগরিক গড়ে তোলার জন্য স্কাউটিং ও গার্ল গাইড আন্দোলনের সৃষ্টি হয়।
২. স্কাউটিং ও গার্ল গাইডিং একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
৩. বালকদের স্কাউট এবং বালিকাদের গাইড বলা হয়।
৪. স্কাউট ও গাইড আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল।
৫. বাংলাদেশে স্কাউটিং ও গার্ল গাইড চালু হয় ১৯৭২ সালে।
৬. স্লোগান: “প্রতিদিন কারো না কারো উপকার করা”
৭. স্কাউটের ৩টি মূলনীতি:
- স্রষ্টার প্রতি কর্তব্য
- অপরের প্রতি কর্তব্য
- নিজের প্রতি কর্তব্য
৮. স্কাউটিং আইন ৭টি
৯. গার্ল গাইড নিয়ম ১০টি
১০. মূলমন্ত্র: সদা প্রস্তুত (Be Prepared)
১১. তিন আঙুলে সালাম দেয়
১২. Golden Tie হলো ডান হাতের কব্জি থেকে অগ্রভাগ পর্যন্ত অংশ
১৩. গার্ল গাইড ৮ দফা:
- চরিত্র গঠন
- নিজেকে জানা
- সৃজনশীলতা
- পরস্পরকে জানা
- সেবায় প্রস্তুতি
- গৃহকর্ম দক্ষতা
- বিনোদন
- শারীরিক উপযুক্ততা
১৪. দড়ির গেরো:
- ডাক্তারি গেরো
- বড়শি গেরো
- পাল গেরো
- জীবন রক্ষা গেরো
- গুড়ি টানা গেরো
- তাবু গেরো
১৫. প্রাথমিক চিকিৎসার স্রষ্টা: ড. ফ্রেডরিক এজমার্ক
১৬. First Aid অর্থ প্রথম সাহায্য
১৭. প্রাথমিক চিকিৎসা কাজ:
- রোগ নির্ণয়
- চিকিৎসা
- স্থানান্তর
১৮. প্রাথমিক চিকিৎসার উপকরণ:
- ড্রেসিং
- লিন্ট
- প্যাড
- স্প্লিন্ট
- ব্যান্ডেজ (রোলার ও ত্রিকোণ)